ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৭
  • ৬৫৬৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর শহরের পুরান বাজারে বীজ ভুট্টায় ছত্রাক নাশক ও রঙ মিশিয়ে গবাদি পশুর খাদ্য তৈরির অপরাধে মিল মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে পুরান বাজারের বয়েজ রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বীজ ভুট্টাকে মিলে ভাঙিয়ে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করার অপরাধে হাছিনা ফ্লাওয়ার মিলস মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বীজ ভুট্টায় ছত্রাক নাশক ও রঙের প্রলেপ দেয়া থাকে। যেটি মানুষ বা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করার সুযোগ নেই। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় ছত্রাক নাশক ও রঙের প্রলেপ দেয়া বীজ ভুট্টার গুড়া ধ্বংস করা হয়।

এ ছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আরিফুল হাসান, সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল হোসেন, জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat