ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০২-২০
  • ৫৪৬৫৭৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসনকে চাঁদাবাজি, সন্ত্রাসসহ সব ধরনের অনিয়মমুক্ত রাখতে ওয়েবসাইট ও হট লাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভুক্তভোগীদের তথ্য দেওয়ার জন্য তিনি সরাসরি একটি মোবাইল নম্বরও প্রকাশ করেছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন।

আব্দুল আউয়াল মিন্টু এলাকাবাসীর উদ্দেশ্যে লিখেছেন, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সরাসরি অভিযোগ দেওয়ার জন্য তিনি ০১৭৩০০০৪৮৪৪ নম্বরটি উন্মুক্ত করেন। সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে অন্যকেও সচেতন করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে www.aamintoo.com নামে ওয়েবসাইটটি চালু করা হয়। ওয়েবসাইটটিতে সকল ধরনের অভিযোগ জানানো যাবে। তথ্যদাতার তথ্য গোপন রাখা হবে বলেও জানানো হয়।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার জিরোটলারেন্স থাকবে।

এলাকাবাসী জানায়, নির্বাচনী প্রচারণাকালে আব্দুল আউয়াল মিন্টু এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক মুক্ত করাকে প্রথম কাজ বলে ঘোষণা দেন। নির্বাচনের পর তিনি তার কথা রাখার জন্য এ পদক্ষেপ নিয়েছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিজয়ী হন শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তিতে দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলায় উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat