ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ২৩৪৫৩৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেয়া হয়।
জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঝালকাঠি জেলার আহত ছাত্র-জনতার মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। প্রাথমিকভাবে ২৩ জনকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে। বাকিদেরকে পর্যায়ক্রমে এই কার্ড দেয়া হবে। 

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে কার্ড বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনে, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার ও সাংবাদিক আজমীর হোসেন তালুকদার। 

উল্লেখ্য, ঢাকায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঝালকাঠির জেলার ৮২ জন আহত এবং ১০ জন নিহত হন।

জেলা প্রশাসক আশরাফুল রহমান তার বক্তব্যে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আন্দোলনে আহতরা যাতে নির্বিঘ্নে উন্নত স্বাস্থ্যসেবা পান, তাই সরকার তাদের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat