ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৪-০১
  • ৩৪৩৪৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে আজ সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় হাসান আলী (২৫) নামের এক যুবক ও অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ সকাল ৯ টার  দিকে সদর উপজেলার চাঁদবিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী চাঁদবিল গ্রামের লিটন হোসেনের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ঘটনার সময় চাঁদবিল গ্রামের হাসান আলী গরুর জন্য ঘাস কাটতে এবং অজ্ঞাত ব্যক্তিটি বাই সাইকেল যোগে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর গামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মুত্যু হয়। হাসানের পরিচয় সনাক্ত হওয়ায় তাকে নিজ বাড়িতে এবং অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান,হাসানের পরিচয় সনাক্ত হওয়ায় তার লাশ নিজ বাড়িতে এবং অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত মরদেহটি সনাক্ত করার জন্য বিভিন্ন স্থানে খবর দেওয়া হয়েছে। ট্রাকের চালককে আটক করে  ট্রাকটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat