ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১০-২৪
  • ৬৮১৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৬ নভেম্বর। আজ আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কমিশনের ২৫তম সভা অনুষ্ঠিত হয়।
সচিব বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই- ২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ নভেম্বর। আর ভোটগ্রহণ ২৬ নভেম্বর। ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে।
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট মো. শাহজাহান মিয়া গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat