ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৮৯৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘন্টায় সিলেটে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগের ৪ জেলায় এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন ৭৮০ জন।  
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুক্রবার (১৯ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগে আরও ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫ জন, হবিগঞ্জে ১ জন এবং মৌলভীবাজারে ২ ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘন্টায় ১২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। এ নিয়ে বিভাগে মোট ৭১৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের তথ্য অনুয়ায়ী, এ বছর জানুয়ারি থেকে এ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ৭৮০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে গত ২ মাসে আক্রান্ত হয়েছেন ৭১৬ জন। জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩৮২ জন। আর এ মাসের ১৮ তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩৪ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ জন, সুনামগঞ্জে ভর্তি রয়েছেন ৪ জন, হবিগঞ্জে ভর্তি রয়েছেন ৩৬ জন, মৌলভীবাজারে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ জন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat