ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০১-২৫
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও জেলা সদরে আজ ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে ট্রাক ও মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষে দু’ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেল ৫টার দিকে শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের এনামুল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর শাহপাড়া এলাকার প্রয়াত সিরাজউদ্দীনের ছেলে আসাদ (৩০) ও একই এলাকার রাশেদুল (৪০)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মোটরসাইকেলে পেট্রোল নেয়ার জন্য ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের এনামুল পেট্রোল পাম্পে যাচ্ছিল আসাদ ও রাশেদুল। মোটরসাইকেলটি মহাসড়কে ওঠার পরপরই পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদ ও রাশেদুল নিহত হন। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থল থেকে আসাদ ও রাশেদুলের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat