ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৪-২৭
  • ৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর পৃষ্ঠ পোষকতায় পৌর সভার আয়োজনে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে পৌরসভাধীন ১১৭ টি জামে মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ শুভেচ্ছা স্বরূপ সম্মানী প্রদান করা হয়েছে।
আজ ২৭ এপ্রিল বুধবার সকাল ১০ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদলের পরিচালনায় পৌরসভাধীন ১১৭ টি জামে মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ শুভেচ্ছা স্বরূপ সম্মানী প্রদান করেন মেয়র মহিউদ্দিন আহম্মেদ। এ সময় বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, সাধারন সম্পাদক মুসলিমপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, প্যানেল মেয়র মো. দেলোয়ার হোসেন, প্যানেল মেয়র এস এম ফারুক মৃধা, কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার প্রমুখ। মঞ্চে উপবিষ্ঠ ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজসহ অন্যান্য কর্মকর্তা ও কাউন্সিলারবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat