ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৩-০৬
  • ৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, জনকল্যাণে সমাজের বিত্তবান ব্যক্তিদের আরও বেশি এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি বিত্তবান লোকেরা জনকল্যাণমুখী কাজে এগিয়ে আসলে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণ পুরোপুরি নিশ্চিত করা যায়।
আজ মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলার প্রয়াত আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ডা. খোরশেদুজ্জামান মিশ্রি মিয়ার নামে নব প্রতিষ্ঠিত কল্যাণ ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফরিদুল বলেন, সমাজের সক্ষম ও স্বচ্ছল ব্যক্তিগণের দান-অনুদানে এদেশের অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করেছে। নব প্রতিষ্ঠিত এই কল্যাণ ট্রাস্ট নিঃসন্দেহে মানুষের সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রয়াত খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া সব সময় মানুষের সেবায় ব্রত ছিলেন। তিনি রাজনীতিকে মানুষের সেবা ও কল্যাণের মাধ্যম মনে করে রাজনীতি করতেন। তাঁর নামে প্রতিষ্ঠিত এই কল্যাণ ট্রাস্ট তাঁর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে নব গঠিত ডা. খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে গৃহহীন ব্যক্তিদের মাঝে ঘরের চাবি তুলে দেয়া হয়।
ডা. খোরশেদুজ্জামান (মিশ্রি মিয়া) কল্যাণ ট্রাস্ট এর বোর্ড অব ট্রাস্টিজ এস.এম. শাহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহম্মেদ, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, ইসলামপুর উপজেলার নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রুমান প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat