ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-১১-২৯
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকতা পেশার মানোন্নয়নে প্রেস কাউন্সিল কাজ করছে, যাতে সাংবাদিকরা দেশ ও জনগণের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সোমবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউস কনফারেন্স রুমে প্রেস কাউন্সিল আয়োজিত ‘সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি একথা বলেন। বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকতা পেশায় নীতি ও নৈতিকতার পাশাপাশি গণমাধ্যমকে বিশ্বাসযোগ্য করতে প্রেস কাউন্সিল ভূমিকা রাখতে নতুন আইন প্রণয়ন করছে। পেশাদার সাংবাদিকদের জন্য অনলাইন ডাটাবেইজ তৈরীর নীতিমালাও অনুমোদন করেছে। সাংবাদিকদের আইনগতভাবে হয়রানি নিরসনে প্রেস কাউন্সিল কার্যকর ভূমিকা পালন করতে চায় বলেও জানান তিনি।
কর্মশালায় বক্তব্য রাখেন- প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মোহাম্মদ শাহ আলম, প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পারভেসুর রহমান, সিনিয়র তথ্য কর্মকর্তা মোখলেছুর রহমান, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
কর্মশালায় ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সবশেষে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম প্রশিক্ষণে অংশ গ্রহণকারি সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat