ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৪-০৪
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার সেন্টপিটার্সবার্গে মেট্রো রেলে আত্মঘাতী হামলা নিহত ১৪,আহত হয়েছে ৪৯
আন্তর্জাতিক ডেস্ক:- রাশিয়ার সেন্টপিটার্সবার্গে মেট্রো রেলে আত্মঘাতী হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। সোমবারের এই হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৯ জন। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভেরোনিকা স্কভর্তসোভা নিশ্চিত করেন হাসপাতালে ৩ জন নিহত হওয়ার পরে এখন মোট ১৪ জন নিহত হল হামলায়। সেন্ট পিটার্সবার্গ কর্তৃপক্ষ তিনদিনের শোক ঘোষণা করেছে।হামলাকারী সন্দেহভাজন কিরগিজস্তানের নাগরিক, কিরগিজস্তানের সিকিউরিটি সার্ভিস জানিয়েছে হামলাকারীর নাম আকবারঝন জলিলভ। ১৯৯৫ সালে কিরগিজস্তানের ওশ শহরে জন্ম নেয়া জলিলভ রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। রাশিয়ান তদন্তকারীরাও তার নাম নিশ্চিত করেছেন। মেট্রোরেলে দ্বিতীয় আরেকটি বোমা স্থাপন করলেও সেটা বিধ্বস্ত হয়নি বলে জানিয়েছেন তারা।এর আগে রাশিয়ার তদন্ত দল জানায়, ট্রেনের বিস্ফোরণটি আত্মঘাতী হামলার মাধ্যমে হয়ে থাকতে পারে, এবং হামলাকারীর দেহাবশেষ পাওয়া গেছে ট্রেনের বগিতে। এখনো পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কিরগিজ পররাষ্ট্রমন্ত্রী আরলান আবদিলদায়েভের সঙ্গে বৈঠকে বলেন, এই হামলা বুঝিয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের গুরুত্ব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat