ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৪-০১
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস আর বৈদেশিক বাণিজ্যের অপব্যবহার বন্ধে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস আর বৈদেশিক বাণিজ্যের অপব্যবহার বন্ধে দুইটি নির্বাহী আদেশ জারি করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এমন সময় এসব আদেশ দিলেন, যখন আর কয়েকদিন পর চীনা প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে আসার কথা রয়েছে। মি. ট্রাম্প বলছেন, এসব পদক্ষেপের ফলে আবার আমেরিকায় পণ্য উৎপাদনের পরিবেশ ফিরে আসবে। বিশেষ করে দেশটির যে বিশাল বৈদেশিক বাণিজ্য ঘাটতি রয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে, তা মোকাবেলায়ও সহায়তা করবে।এর ফলে অর্ধ লক্ষ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।এসব আদেশের একটিতে, আমেরিকার বাণিজ্য ঘাটতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন মি. ট্রাম্প। অপর আদেশে বৈদেশিক বাণিজ্যের অপবব্যহার আর শুল্ক ব্যবস্থা খতিয়ে দেখা হবে।মি. ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের আইনে এমন কিছু কড়াকড়ি আরোপ করতে পারেন, যার ফলে, বিদেশী পণ্য নির্মাতারা আর তাদের পণ্য অন্যায্য দামে আমেরিকায় বিক্রি করতে পারবে না।সামনের সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শী জিনপিং এর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই এসব আদেশ জারি করা হলো। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, চীন তাদের লক্ষ্য নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat