ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০২-২৭
  • ৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গাউন গায়ে দিয়ে প্রিয়াঙ্কা
রুমানা চৌধুরী :– বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাদের ভক্তদের জন্য বরাবরই চমক নিয়ে হাজির হন। ভারতের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেমন নিজের ফ্যাশন দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন, ঠিক তেমনি হলিউডের একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও লাল গালিচায় গাউন গায়ে দিয়ে আসায় চোখ ফেরানো যাচ্ছিল না প্রিয়াঙ্কার উপর থেকে। টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা যায় প্রিয়াঙ্কার সাদা রঙের জ্যামিতিক ঢংয়ের গাউনটি নকশা করেছেন রালফ ও রাসো। লাল গালিচায় সাদা পোশাকে তাই প্রিয়াঙ্কাকে একটু আলাদাই লাগছিল। প্রিয়াঙ্কার ফিট শরীরে এই কাঁধ খোলা গাউন পুরোপুরি মানানসই ছিলো। এভাবেই ৩৪ বছর বয়সী এই ডিভা চিত্রগ্রাহকদের সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছিলেন অস্কারের মূল অনুষ্ঠান শুরুর আগে। তাঁর মসৃণ চুল, লিপস্টিক ছাড়া ঠোঁট এবং কাজল দেয়া চোখে এক কথায় অসাধারণ লাগছিলো তাকে। খুব একটা অনুষঙ্গও তাঁর শরীরে দেখা যায়নি, শুধু হাতের ব্রেসলেট ও কানের দুল ছাড়া।একথা নির্দ্বিধায় বলাই যায়, আরও একবার ভারতীয় এই আবেদনময়ী অভিনেত্রী আন্তর্জাতিক অঙ্গনে নিজের ফ্যাশনের ছাপ ফেললেন গভীরভাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat