ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০২-১৮
  • ৭৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলন্ত গাড়িতে দক্ষিণী অভিনেত্রীকে অপরহণ এবং শ্লীলতাহানি
রুমানা চৌধুরী :  ভারতের কোচি শহরে রাতের আঁধারে চলন্ত গাড়িতে দক্ষিণী অভিনেত্রীকে অপরহণ এবং শ্লীলতাহানি। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মালয়ালম ছবির জনপ্রিয় এই অভিনেত্রীর নাম ভাবনা। এই অভিনেত্রী পুলিশকে জানান, শুক্রবার রাতে নিজের গাড়িতে কোচির আথানি এলাকা অতিক্রম করছিলেন তিনি। সেই সময়ই অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি তার গাড়ি থামিয়ে জোর করে তাতে উঠে পড়ে। চলন্ত গাড়িতেই ভাবনার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পালারিভাট্টোমের কাছে এসে গাড়ি থেকে নেমে চম্পট দেয় তারা। ভাবনা জানিয়েছেন, দুষ্কৃতীরা তার বেশ কিছু ছবি ও ভিডিও তোলে।চূড়ান্ত হেনস্তা হওয়ার পর এক পরিচালকের বাড়িতে গিয়ে ওঠেন তিনি। পরিচালককে সব কথা খুলে বলার পর পুলিশে খবর দেওয়া হয়। এমন অপ্রত্যাশিত ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছেন অভিনেত্রী। এ ঘটনায় গ্রেফতার করা হয় ভাবনার গাড়ির চালককে। তবে দুর্বৃত্তদের ধরতে পারেনি পুলিশ।ভারতের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুনীল কুমার ওরফে পালসার সুনি নামে এক ব্যক্তির নেতৃত্বে শ্লীলতাহানির ঘটনা ঘটে। তার উসকানিতেই পুরো ঘটনাটি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat