ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০২-০৯
  • ৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ
নিজস্ব প্রতিনিধি:- জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার ভারতের অন্ধ্র প্রদেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।স্পিকার অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিতব্য ন্যাশনাল উইমেনস পার্লামেন্ট (এনডব্লিউপি)-এ যোগদান করবেন। এ সম্মেলন ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পুনে মায়ারস্ মিট স্কুল অব গভর্নমেন্ট, সিপিএ ও আইপিইউ এর সহযোগিতায় অন্ধ্র প্রদেশ লেজিসলেটিভ এসেম্বলি ও অন্ধ্র প্রদেশ সরকারের আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন রয়েছেন।তাদেরকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। সফরশেষে আগামী ১১ ফেব্রুয়ারি স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat