ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০১-৩১
  • ৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাত খুনঃরায় বাতিল চেয়ে তারেক সাঈদের আপিল
কোর্ট রিপোর্টার :- ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেছেন নারায়ণগঞ্জে সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‌্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদ ও এসআই পুর্ণেন্দ্র বালা। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।  মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আবেদন জানানো হয়েছে। এর আগে সোমবার একই মামলার ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক কাউন্সিলর দণ্ডপ্রাপ্ত নূর হোসেন। গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সাত খুনের মামলায় র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক মোহাম্মদ সাঈদ, মেজর আরিফ হোসেন, নৌবাহিনীর লে. কমান্ডার মাসুদ রানা, সাবেক কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া নয়জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় আদালত। এরই মধ্যে এই মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অগ্রাধিকার ভিত্তিতে মামলার পেপারবুক প্রস্তুতের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat