ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০১-৩১
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিজস্ব প্রতিনিধি: -বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস দুর্ঘটনায় তিনজন ও একজন আহত হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বরিশালের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বরিশাল থেকে ফরিদপুরগামী মাইক্রোবাসটি দোয়ারিকা-শিকারপুর সেতুর বাইপাস সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সমীর ও বরিশাল নগরীর সাগরদী এলাকার ব্যবসায়ী মনির নিহত হন। আহত অন্য দুজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। ওসি আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ভোররাতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat