ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০১-২৯
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুদ্রানীতি ঘোষণার পর পুঁজিবাজারে বড় দরপতন
নিজস্ব প্রতিনিধি: - চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণার পর পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে।
রবিবার দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক ঊর্ধ্বমূখী থাকলেও মুদ্রানীতি ঘোষণার পরপরই বাজারে শেয়ারের দাম কমতে থাকে বলে জানান সংশ্লিষ্টরা। শেষ পর্যন্ত সূচক ১১৭ পয়েন্ট কমে যায়।
তথ্যে দেখা গেছে, রবিবার ডিএসইর সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স ১১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে ২৪ জানুয়ারি সূচক সর্বোচ্চ ৫ হাজার ৭০৮ পয়েন্টে উঠেছিল। এরপর দুইদিন ধীরে ধীরে দর সংশোধন হয়েছে। আর রবিবার একদিনেই দর সংশোধন হয়েছে ২ শতাংশ। এর আগে গত প্রায় তিন মাস ধরেই বাজারে ঊর্ধ্বমূখী প্রবণতা বিরাজ করছে। গত ৮ জানুয়ারিতে ডিএসইএক্স ছিল ৫ হাজার ১৫৮ পয়েন্ট। ১১ জানুয়ারি তা ৫ হাজার ৩৩৩ পয়েন্টে উঠে আসে। এরপর ১৬ জানুয়ারি ৫ হাজার ৪৭৭ পয়েন্টে এবং ১৯ জানুয়ারি ৫ হাজার ৫৩৪ পয়েন্টে উঠে আসে ডিএসইএক্স।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রবিবার বড় দর সংশোধন হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক কমেছে ২৫২ পয়েন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat