ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাকা দিয়ে সেরা অভিনেতার পুরস্কার কিনেছিলেন ঋষি!

ঋষি কাপুরের ‘খুল্লাম খুল্লা’ কথাবার্তা যেন থামতেই চাইছে না। ঠোঁটকাটা বলে এ অভিনেতার ‘সুনাম’ কোনও দিন কম নয়। মনের কথা খোলাখুলি বলে বরাবরই আলোড়ন তুলেছেন তিনি।

তবে, ঋষির আত্মজীবনী ‘খুল্লাম খুল্লাম’ প্রকাশ হওয়ার পর থেকেই যেন বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। একের পর এক বিস্ফোরক মন্তব্যে ঠাসা সে বই। কখনও মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের টি-পার্টিতে যাওয়া তো কখনও বাবা রাজ কাপুরের একাধিক নারীসঙ্গের বিবরণে সত্যিই খুল্লাম খুল্লা ঋষি। এবার আত্মজীবনীতে এ অভিনেতা জানিয়েছেন, নিজের ডেবিউ ফিল্ম ‘ববি’র জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এর সেরার পুরস্কার কিনেছিলেন তিনি। হ্যাঁ! কোনও জল্পনা-কল্পনা নয়। স্বয়ং ঋষিই স্বীকার করেছেন সে কথা। রাজ কাপুর পরিচালিত ‘ববি’তে ঋষির বিপরীতে ছিলেন আনকোরা ডিম্পল কাপাডিয়া। ১৯৭৩-তে ছবিটি রিলিজের সঙ্গে সঙ্গেই তা সুপার-ডুপার হিট।

এখনও বলিউডি ফিল্মে এভারগ্রিন লাভস্টোরির কথা উঠলে ‘ববি’র নাম থাকে তালিকার প্রথম সারিতে। সেই ফিল্মে সদ্য যুবা ঋষির অভিনয়ের প্রমংসা এখনও হয়। পরের বছর ওই ফিল্মের জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান তিনি। ঋষি জানিয়েছেন, সে সময় তার কাছে টাকা দিয়ে পুরস্কার কেনার প্রস্তাব এসেছিল।

আর তা সঙ্গে সঙ্গে মেনেও নেন তিনি। তবে ঋষির দাবি, সে টাকা কার পকেটে গিয়েছিল তা জানতেন না তিনি। কত টাকায় কিনেছিলেন সে পুরস্কার? সে অঙ্কটাও জানিয়েছেন ঋষি। ৩০ হাজার টাকা! তবে এখন নাকি সে সিদ্ধান্তে রীতিমতো আফশোস করেন ঋষি কাপুর। সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat