ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০১-১৭
  • ৭৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাজারীবাগ ট্যানারিতে এসিড ছিটকে পড়ে দগ্ধ ২
রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারিতে এসিড ছিটকে পড়ায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে হাজারীবাগের মনেশ্বর লেনের শাহাজাদা ট্যানারিতে ড্রাম থেকে পাত্রে এসিড ঢালার সময় পা পিছলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- নজরুল ইসলাম (৩৪) ও হাফিজুর ইসলাম (২৫) । দগ্ধদের সহকর্মী মো. বাবুল বাংলানিউকে বলেন, তারা দুইজন হাজারীবাগের বোরহানপুর ও বড় মসজিদ এলাকায় থাকেন এবং শাহাজাদা ট্যানারিতে কাজ করেন। নজরুল একটি ড্রাম থেকে কিছু এসিড অন্য একটি পাত্রে নিয়ে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায়। এ সময় তার চিৎকারে সহকর্মী হাফিজুর তাকে উদ্ধার করতে গেলে তিনিও পা পিছলে এসিডের ওপর পড়ে যায়। এতে দুইজনের শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে যাওয়ায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নজরুলের হাত, পা, পেট ও পিঠের বেশ কিছু জায়গা ও হাফিজুরের পা পিঠ ও কোমরে এসিডে দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের দুইজনকে বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat