ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০২-২৩
  • ৬৭৬৭৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়া আজ  সোমবার ভোরে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর জাপোরিজজিয়া শহরে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত এবং আরও এক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক সামরিক প্রধান এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপোরিঝিয়া আঞ্চলিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ বলেন, রাশিয়ার হামলার ফলে শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ৩৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং ৪৫ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন।

মেয়র ইগর তেরেখভ বলেছেন, খারকিভের খোলোদনোগিরস্কি জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে হতাহতের কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, জরুরি পরিষেবাগুলো ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে।

মঙ্গলবার পূর্ণাঙ্গ আক্রমণের চার বছর পূর্তির আগে মস্কো ইউক্রেনের ওপর চাপ বাড়ানোর ফলে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি প্রধান শিল্প কেন্দ্র জাপোরিঝিয়া এবং খারকিভ ঘন ঘন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

গতকাল রোববার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, রেলপথ এবং আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর এই হামলাগুলো শুরু হয়, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় কিয়েভ।

ওই হামলায় রাজধানী এবং এর আশেপাশে একজন নিহত এবং এক ডজনেরও বেশি মানুষ আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat