ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০২-২১
  • ৪৫৬৫৬৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নগরীর সোনাদিঘির মোড়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন। ছবি : সংগৃহীত
নবনিযুক্ত ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নগরীর সোনাদিঘির মোড়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন।

এর আগে মন্ত্রী শহীদ মিনার চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করেন।

সোনাদিঘি মোড়ে নির্মিত এই দৃষ্টিনন্দন শহীদ মিনারটি ৭ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৫৮০ টাকা ব্যয়ে রাজশাহী জেলা পরিষদের বাস্তবায়নে নির্মিত হয়েছে। 

প্রায় ৬২ শতাংশ জমির ওপর নির্মিত এই স্থাপনাটি ভাষা শহীদদের স্মরণে গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন— রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রহমান ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে, মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর, ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন— রাজশাহী রেঞ্জ পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী জেলা পুলিশ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গসংগঠন এবং নানা শ্রেণি ও পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat