ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০২-২০
  • ৪৬৫৭৬৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের সামনে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোর ৬টায় কোতোয়ালী থানাধীন রাইফেলস ক্লাবের সামনে মিছিল শুরু করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৮ জন সদস্যকে ব্যানারসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশখালীর চাঁপাছড়ি আশ্রাফ আলী চৌধুরী বাড়ির দিদারুল আলমের ছেলে মো.তুষার (২০), রত্নপুর এলাকার ২ নম্বর ওয়ার্ড আলম মিয়ার বাড়ির মিজবাহ রহমান চৌধুরীর ছেলে মো. মাসুদুর রহমান (২৪), হাটহাজারীর ফতেয়াবাদ সন্ধীপ কলোনির আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২০), মো. স্বপনের ছেলে মো. রাকিব (১৯), মৃত জাহাঙ্গীর আলমের ছেলে ইব্রাহীম হোসেন বাবু (২২), মৃত নুরুল হকের ছেলে মো. শরীফ হোসেন মুন্না (২০), মো. বাহারের ছেলে মো.রিয়াজ হোসেন (২০) ও সাতকানিয়ার সৈয়দপাড়া এলাকার ওসমান গনির ছেলে সৈয়দ হামিদ মিয়াজী (২২)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঝটিকা মিছিল করার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটজনকে আটক করেছে। আসামিদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat