ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৬
  • ৬৫৬৭৭৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় জেলার গাবতলী উপজেলায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলার দাঁড়াইল এলাকায় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বগুড়া জেলা বিএনপির মানবাধিকার সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের সন্তান আরাফাত রহমান কোকোসহ পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন মাদ্রাসার মোট ২৭৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। পরে তাদের বিভিন্ন গ্রুপে ভাগ করে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বিচারকের দায়িত্ব পালন করেন জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী, ক্বারী আব্দুর শুকুর, মাওলানা মোস্তাফিজ ও মাওলানা হাফেজ মহিবুল্লাহ।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম, আব্দুল গফুর, আবু হাসনাত শাহীন, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন বুলবুল, খোরশেদ আলম জুয়েল, হামিদুল হক শিলু, মোস্তফা কামাল কনক ও সফিকুল ইসলাম প্রমুখ।

আয়োজক মো. সাইফুল ইসলাম জানান, জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয়বারের মত এ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে এবং প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে।

প্রতিযোগিতার প্রথম পর্বের বাছাই শেষে উত্তীর্ণ ৭২ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড দেওয়া হয়। পরে জিয়া পরিবারের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat