ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৬
  • ৬৫৭৬৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (সোমবার) রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহ আয়োজিত বিদায় সংবর্ধনায় বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর গত দেড় বছরে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষিখাতকে টেকসই ও প্রকৃত অর্থে কৃষকবান্ধব করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন উপদেষ্টা। 

তিনি বলেন, সার সংকট কাটিয়ে ওঠাসহ বন্যা কবলিত এলকার ক্ষতি মোকাবেলা করে কৃষিখাত এখন আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। বর্তমানে সারের মজুদ যেকোন সময়ের চেয়ে ভালো। কৃষিপণ্যের মূল্যও সহনশীল পর্যায়ে আছে।

উপদেষ্টা আরও বলেন, কৃষির প্রণোদনা সঠিকভাবে দিতে হবে। সঠিক উপকারভোগী নির্বাচন করে তাদের কাছে প্রণোদনা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি। 

কৃষকবান্ধব প্রকল্প গ্রহণ, ভর্তুকির অর্থ যথাযথভাবে ব্যবহার, সারের ব্যবহার কমানো এবং সরকার নির্ধারিত দরে সার বিক্রি কঠোরভাবে নজরদারির আহবানও জানান উপদেষ্টা। 

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর প্রধান বক্তব্য দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat