ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০২-১২
  • ৫৪৬৬৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ভোট দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে সপরিবারে ভোট দিয়েছেন  নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি সপরিবারে ভোট দিতে এসেছি। সত্যিকার অর্থে সারাজীবন চাকরি করেছি ভোট দেওয়ার সুযোগ হয়নি। প্রথমবারের মতো ভোট দিলাম। আমার পরিবারের সকলেই এসেছেন। আমার গ্র্যান্ডস সানকে আপনারা দেখেছেন। তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্যই আমরা কাজ করছি। আলহামদুলিল্লাহ নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমি দেখলাম প্রথম ঘন্টায় ১৫০ জন ইতোমধ্যে এই কেন্দ্রে ভোট দিয়েছেন। আমি এজেন্টদের সাথে কথা বললাম। তারাও অত্যন্ত সন্তুষ্ট ভোটের পরিবেশ নিয়ে। যেভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা আসছেন ভোট দিয়ে চলে যাচ্ছেন। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হবে। সারাদেশেই আমি যে প্রাথমিক ফিডব্যাক পেয়েছি অত্যন্ত সুন্দরভাবে ভোট হচ্ছে।

তিনি বলেন, গ্রামাঞ্চলেও আমরা যেটা খবর পাচ্ছি কোন কোন জায়গায় ইতোমধ্যে প্রচুর ভোটারদের ভিড় রয়েছে। তবে জেনারেলি স্পিকিং আমরা আজ এখনো পর্যন্ত কোন অভিযোগ পায়নি-কেউ ভোট দিতে আসতে বাধাগ্রস্ত হচ্ছেন বা ভোট দিতে আসতে চাচ্ছেন না এমনটা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat