ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৬৫৭৬৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী পৃথক অভিযানে রাসায়নিক উপাদান, ভারতীয় শাড়ি, ওষুধ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সবুজ রহমান নামের একব্যক্তিকে আটক করা হয়েছে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ৭০ হাজার টাকা। 

আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, মাদরা ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি’র অভিযানকালে আটককৃত ব্যাক্তর নাম মো. সবুজ রহমান (৪২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে।  

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এম/এস মজুমদার ট্রেডার্স-এর পার্শ্বে সাতক্ষীরা হাইওয়ে নামক স্থান হতে ৫ কেজি রাসায়নিক উপাদানসহ সবুজ রহমান নামের একব্যক্তিকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। 

এছাড়া, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা নামক স্থান হতে ভারতীয় শাড়ি, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ছয়ঘরিয়া খৈলতলা (মাঠের মধ্যে) নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন চান্দা মাঠ নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১২ লাখ ৭০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat