ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০২-১০
  • ৩৪৬৫৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। 

আজ বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ছুঁড়ে দেওয়া ১৭৪ রানের লক্ষ্য উদ্বোধনী জুটিতেই স্পর্শ করে ১০ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে যেকোন উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। 

আগের বিশ্ব রেকর্ড ছিল ১৭০ রানের। ২০২২ সালের বিশ্বকাপে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ১৭০ রান তুলেছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও জশ বাটলার। 

চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৭৭ বলে ১০৭ রান যোগ করেন আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফু। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। 

৫টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে ৫৫ রান করে আউট হন শারাফু। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন ওয়াসিম। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে আরব আমিরাত। ম্যাট হেনরি ২ উইকেট নেন।

জবাবে পাওয়ার প্লেতে ৭৮ রান তুলেন কিউই দুই ওপেনার অ্যালেন ও সেইফার্ট। এরপর নবম ওভারে শতরান ও ১৪তম ওভারে দলের রান দেড়শতে নেন তারা। এরমধ্যে সেইফার্ট ২৩ বলে টি-টোয়েন্টিতে ১৫তম এবং অ্যালেন ২৭ বলে সপ্তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। 

জোড়া হাফ-সেঞ্চুরি তুলে ক্ষান্ত হননি সেইফার্ট ও অ্যালেন। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে নিউজিল্যান্ডের ১০ উইকেটের জয় নিশ্চিত করেন সেইফার্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সপ্তম ও নিউজিল্যান্ড প্রথমবার ১০ উইকেটে ম্যাচ জয়ের নজির গড়ল। 

ম্যাচ সেরা সেইফার্টের ৪২ বলে ৮৯ রানের ইনিংসে ১২টি চার ও ৩টি ছক্কা ছিল। ৫টি করে চার-ছক্কায় ৫০ বলে ৮৪ রান করেন অ্যালেন। 

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কিউইরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat