ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০২-০৬
  • ৫৬৭৯১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়া রাতভর ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলসহ একাধিক অঞ্চলে  ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় এক দম্পতি নিহত ও এক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। 
আজ শুক্রবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
আঞ্চলিক সামরিক প্রধান ইভান ফেদোরভ টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘ভিলনিয়াঙ্ক শহরের একটি বাড়িতে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলার ফলে এক দম্পতি নিহত হয়।’ 
তাদের বয়স ৪৯ বছর ও ৪৮ বছর বলে জানান তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মস্কোর চার বছরের আগ্রাসনের অবসান ঘটাতে এই সপ্তাহে আবুধাবিতে মার্কিন-মধ্যস্থতায় রাশিয়ান ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বৈঠকের পর এই হামলা চালানো হয়।
ফেদোরভ পূর্ববর্তী এক পোস্টে জানিয়েছেন, রাশিয়া জাপোরিঝিয়া আরেকটি হামলায় ওই এলাকার ১৪ বছর বয়সী এক কিশোর আহত হয়েছে।
আঞ্চলিক সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, প্রাথমিক তথ্যে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের বাইরের শহরতলিতে আরেকটি রাশিয়ান হামলার খবর পাওয়া গেছে। 
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।আবুধাবিতে দুই দিনের আলোচনা চার মাসের মধ্যে প্রথমবারের মতো বন্দি বিনিময় নিশ্চিত করেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আলোচনাকে জটিল বলে বর্ণনা করেছেন এবং দ্রুত অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
কিয়েভের প্রধান আলোচক পরে বলেছেন, আগামী সপ্তাহতে আলোচনা অব্যাহত থাকবে।
গত সপ্তাহে ক্রেমলিন ইউক্রেনের রাজধানী কিয়েভে সাত দিনের জন্য হামলা না চালানোর জন্য মার্কিন অনুরোধে সম্মত হওয়ার পর সাম্প্রতিক দিনগুলোতে লড়াই আবার শুরু হয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া সুপরিকল্পিতভাবে দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালাচ্ছে, যার ফলে শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রায় লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও তাপবিহীন হয়ে পড়েছে।
রাশিয়ার বেলগোরোদের মেয়র ভ্যালেন্টিন ডেমিডভ শুক্রবার জানান, ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ‘অবকাঠামোর ব্যাপক ক্ষতি’ হয়েছে এবং শহরের কিছু এলাকায় বিদ্যুৎ, তাপ ও পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, প্রাথমিক প্রতিবেদনে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat