ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৪৩৫৪৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকালে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর এলাকায় অবস্থিত দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকীন মাশরুর খান। এ সময় পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের পরিদর্শক আরিফা প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

অভিযানে ডাংগা ইউনিয়নের কাজৈর এলাকার মেসার্স কম্বাইন্ড ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায়সহ ইটভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে মেসার্স বন্ধু ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা জরিমানা আদায় করে এর কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়।

তবে মহামান্য হাইকোর্ট বিভাগের রিটের মাধ্যমে ছয় মাসের স্থগিতাদেশ থাকায় ইসলামপাড়া, পলাশ, নরসিংদীতে অবস্থিত মেসার্স জেএমবি ব্রিক ফিল্ডের বিরুদ্ধে এ সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়সহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ সুরক্ষায় নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন নরসিংদী জেলার উপপরিচালক মো. বদরুল হুদা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat