ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৫৪৬৬৭৮৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার রংপুরেও ‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

‘ভোটের রিকশা’ প্রচারণা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র, দেশ ও জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় রংপুর তথ্য অফিস আয়োজিত ‘ভোটের রিকশা’ আইকনিক প্রচারণা কার্যক্রম রংপুর শহর ছাড়াও উপজেলা পর্যায়ের প্রতিটি মানুষের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রংপুর বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে জেলার প্রতিটি উপজেলায় একটি করে মোট আটটি রিকশা পাঠিয়ে এই প্রচারণার উদ্বোধন করেন।

রংপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সহকারী তথ্য কর্মকর্তা তানিয়া তাজনীন মেমী এবং রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা আয়েশা সিদ্দিকা এবং রংপুর বিভাগীয় তথ্য অফিসের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ থেকে প্রতিটি উপজেলায় ‘ভোটের রিকশা’ ভোটারদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হলো।

ড. মো. মোফাকখারুল ইকবাল তার বক্তব্যে বলেন, ভোটদান কেবল একটি অধিকার নয়, এটি নাগরিক দায়িত্ব এবং গণতন্ত্রকে শক্তিশালী করার একটি হাতিয়ার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat