ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০১-১৯
  • ৩৬৫৪৮২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে বাঘাইছড়ির মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।

জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র একটি দল আজ সকালে ভোট কেন্দ্রসমূহ পরিদর্শন করে। এসময় তারা কেন্দ্রসমূহের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় এবং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ভোটকেন্দ্র পরিদর্শন কার্যক্রমের পাশাপাশি মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়, নিউলাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুপকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুপালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বরাদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৮৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। 

এছাড়া শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন সদরে মাতব্বর পাড়া ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে নগদ ৫ হাজার টাকা এবং বাঘাইছড়ি পৌরসভায় সরস্বতী পূজা উদ্যাপন উপলক্ষে পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে নগদ ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা রক্ষাসহ পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও বিজিবির জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat