ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০১-১৯
  • ১৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে আরও এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করে সাবিনা খাতুনের দল। সোমবার (১৯ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা করেন। টুর্নামেন্টে এই নিয়ে তিন ম্যাচে ৪ গোলের দেখা পেলেন বাংলাদেশের অধিনায়ক। প্রথম ম্যাচে জোড়া এবং পরের দুই ম্যাচেও একটি করে গোল করেন তিনি।
ম্যাচের দ্বিতীয় গোল করেন কৃষ্ণা রাণী সরকার। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে দূর থেকে শটে বল জালে জড়ান তিনি। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ করে। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন লিপি আক্তার।  
ফ্রি কিক থেকে সুমাইয়ার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে দারুণভাবে জোরালো শট নেন লিপি। পরে নেপালের আক্রমণ গোলরক্ষক ঝিলি দারুণ দক্ষতায় ঠেকান।
এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট বাংলাদেশের। ৬ ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। নেপালকে হারানোয় শিরোপা জয়ের পথে ভালোভাবেই টিকে আছে সাবিনা-মাসুরারা।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat