ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ৬৫৭৫৬৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার শ্রীপুর রেলওয়ে স্টেশনে আজ আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতিসহ টিকেট বিক্রি শুরু হয়েছে। 

এ উপলক্ষে শ্রীপুর পৌরসভার প্রধান সড়কে আনন্দ র‌্যালি এবং স্টেশন এলাকায় রোববার সকাল থেকে ব্যান্ড পার্টিসহ আনন্দ উল্লাস করেছেন শ্রীপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

আজ রোববার বেলা ১১টায় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এসব আয়োজন করা হয়।

শ্রীপুরে ব্রহ্মপুত্র ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক তপন কুমার বণিক জানান, আজ রোববার সকাল থেকে শ্রীপুর রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের টিকিট দেয়া শুরু হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি এসেছে। 

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, আজ রোববার প্রথম আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতির অনুমোদন পেয়েছে। সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্য ট্রেনটি শ্রীপুর স্টেশন ছেড়ে গেছে। আবার কমলাপুর স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছেড়ে রাত ৮টায় শ্রীপুর স্টেশন পৌঁছাবে। 

তিনি জানান, এ স্টেশন থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত ৭০ টাকা ভাড়া নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। নির্ধারিত সিটসহ ১০টি টিকেট অনুমোদন হয়েছে। প্রথমদিনে নির্ধারিত ১০টি টিকেটের বাইরে আরও ৬১টি স্ট্যান্ডিং টিকেটসহ মোট ৭১টি টিকেট বিক্রি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat