ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ৪৬৫৬৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ায় শুক্রবার রাতে একটি পর্যটকবাহী নৌযান ডুবির ঘটনা ঘটেছে। ওই নৌকা ডুবির ঘটনায়  স্প্যানিশ এক পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা শনিবার এ তথ্য জানিয়েছে।

আন্তারা আরও জানায়, শুক্রবার রাতে লাবুয়ান বাজোতে জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাদার দ্বীপের প্রণালীতে ডুবে যাওয়ার সময় জাহাজটিতে ১১ জন আরোহী ছিল। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই ঘটনায় দুই স্প্যানিশ পর্যটক, চার ক্রু সদস্য ও একজন ট্যুর গাইডসহ সাত জনকে উদ্ধার করা হয়েছে।

আজ শনিবারও বাকি চার জনের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

লাবুয়ান বাজো বন্দরের কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের কারণেই নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

বন্দর কর্তৃপক্ষের প্রধান স্টিফানাস রিসদিয়ান্তো সংস্থাটিকে বলেন, ‘ঢেউয়ের কারণে প্রাথমিক অনুসন্ধান চালানো কঠিন করে তুলেছে।’

শনিবার খারাপ আবহাওয়ার কারণে পাদার দ্বীপ পর্যটকদের জন্য বন্ধ ছিল।

প্রায় ১৭ হাজার দ্বীপের দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় সামুদ্রিক দুর্ঘটনা নিয়মিত ঘটে, প্রায়শই দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও খারাপ আবহাওয়ার কারণে হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat