ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৩২৪৩৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে দুই দিনব্যাপী হাছন উৎসব সমাপ্ত।
সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী ‘হাছন উৎসব-২০২৫’ আজ সোমবার শেষ হয়েছে। 

হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ উৎসবের সমাপনী দিনে হাছন রাজা চর্চায় বিশেষ অবদানের জন্য লেখক ও সংগঠক দেওয়ান সমসের রাজা চৌধুরী এবং হাছন গবেষক সামারিন দেওয়ানকে ‘হাছন রত্ন-২০২৫’ সম্মাননা প্রদান করা হয়।

হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, বাংলাদেশ বেতারের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, হাছন রাজার অধস্তন পুরুষ দেওয়ান শাহবাজ রাজা চৌধুরী এবং শামীম রেজা চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলেমান হোসেন চুন্নু। এ সময় উৎসব স্মারক গ্রন্থ ‘মাটির পিঞ্জিরা’র মোড়ক উন্মোচন করা হয়।

গত রোববার শুরু হওয়া উৎসবে আলোচকরা হাছন রাজার জীবন, দর্শন ও লোকসংস্কৃতিতে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় খ্যাতিমান শিল্পীরা হাছন রাজার গান পরিবেশন করেন। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে গবেষক, শিল্পী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষ অংশগ্রহণ করেন। এ উপলক্ষ্যে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ ডিসেম্বর শনিবার ‘হাছনরাজা লোক উৎসব-২০২৫’ শুরু হওয়ার কথা থাকলেও শহীদ ওসমান হাদির মৃত্যু ও রাষ্ট্রীয় শোক দিবসের প্রতি সম্মান জানিয়ে উৎসবটি ২১ ডিসেম্বর থেকে শুরু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat