ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৩৪৪৩৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর কাছে আসন চেয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরকে ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে দলটি।

আজ সোমবার এক বিবৃতিতে দলটি জানায়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামপন্থি দলগুলোর মধ্যে আসনভিত্তিক নির্বাচনী সমঝোতা গড়ে উঠেছে। শীর্ষ নেতৃবৃন্দ ইতোমধ্যে স্পষ্ট করেছেন যে এটি কোনো আনুষ্ঠানিক জোট নয়, বরং প্রতিটি আসনে ইসলামপন্থি একক প্রার্থী দেওয়ার লক্ষ্যেই এই সমঝোতা।

বিবৃতিতে বলা হয়, প্রচলিত জোটভিত্তিক রাজনীতির বাইরে এই ধরনের সমঝোতা সম্পূর্ণ ব্যতিক্রম। কোনো দল অন্য দলের কাছে আসন চাইবে বা দেবে, পুরোনো রাজনীতির এই কনসেপ্ট এখানে প্রযোজ্য নয়। ফলে ‘জামায়াতের কাছে ২০০ আসন চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ’ শিরোনামের প্রচারিত ফটোকার্ড সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত।

ইসলামী আন্দোলন জানায়, তারা দেশের ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীও ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আন্দোলনরত আট দলের অন্যান্য দলও বহু আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। আসনভিত্তিক একক প্রার্থী নিশ্চিত করতে আট দলীয় লিয়াজোঁ কমিটি কাজ করছে। তাই আসন চাওয়া বা দেওয়া নিয়ে প্রচারিত খবরকে ‘অবান্তর ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে দলটি।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা জানিয়েছে। তারা সংবাদমাধ্যমের প্রতি দায়িত্বশীলতা ও সংবেদনশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat