ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ৩২৫৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে আজ কৃষির সম্ভাবনা অনুসন্ধানে বুনিয়াদি প্রশিক্ষণ।
বান্দরবানের দুর্গম এলাকায় পানির সংকট দূর করা গেলে পাহাড়ি অঞ্চলে আরও বেশি পুষ্টিকর ও সুস্বাদু ফল উৎপাদন সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

আজ রোববার দুপুরে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুর-এর এন ৩১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের তিনি এ কথা বলেন।

আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, পার্বত্য অঞ্চলে কৃষির উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আদা, হলুদ, মরিচ, দেশি-বিদেশি আমের পাশাপাশি এখন পাহাড়ে ব্যাপক হারে উৎপাদিত হচ্ছে কাজুবাদাম ও ড্রাগন ফল। বান্দরবানে উৎপাদিত বেশিরভাগ ফল স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। পাশাপাশি কিছু ফল রপ্তানিও হচ্ছে।
তিনি জানান, বান্দরবানে মোট ৪ লাখ ৪৭ হাজার ৯০৩ হেক্টর জমি থাকলেও জলাভূমি রয়েছে মাত্র ৬ হাজার ৭৬২ হেক্টর। দুর্গম এলাকায় পানির সমস্যা সমাধান করতে পারলে ফরমালিনমুক্ত ফসল আবাদ আরও বাড়বে। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের চাষীদের কাছে উত্তম কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুল গফফার, তৌফিক আহম্মেদ নুর, সুমন কুমার বসাকসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা কৃষিবিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

এ সময় অনলাইনে যুক্ত হয়ে নাটা’র মহাপরিচালক মো. সাইফুল আজম খান ও কোর্স ডিরেক্টর ড. মো. আব্দুল্লাহ আল ফারুক মাঠ পর্যায়ে কৃষি বিজ্ঞানীদের সম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রশিক্ষণের সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat