ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-১০-০২
  • ২৪৩৪৫৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ  জেলায় সনাতন ধর্মালম্বীদের বিজয়া দশমীতে সিঁদুর খেলার মধ্যদিয়ে ৪২৪টি মণ্ডপে অনুষ্ঠিত দুর্গাপূজা শেষ হলো। 

আজ বৃহস্পতিবার সকালে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষে সিঁদুর খেলায় মেতে উঠেন ভক্তরা।

গত রোববার ষষ্টী পূজার মধ্যদিয়ে শুরু হয়েছিল দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। জেলার মণ্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসবে পালিত হয়েছে। 

সুনামগঞ্জের ষোলঘর রামকৃষ্ণ আশ্রমের পুরোহিত হ্রদয়ানন্দ মহারাজ বলেন, ‘গত রোববার ষষ্টী পুজার মাধ্যমে দুর্গোৎসব শুরু হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভক্তদের প্রতিমা বিসর্জনের পূজা এবং সিঁদুর খেলার মধ্যদিয়ে শেষ হয় এ উৎসবের’। 

জেলা পৌর শহরের সব মণ্ডপের দুর্গাদেবী রাত ৮টায় পর্যন্ত বিসর্জন দেওয়া হয়েছে পৌর শহরের সুরমা নদীর রিয়ারভিউ থেকে।

এছাড়াও জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন জগন্নাথ আখড়া থেকে দুপুর ১২টায় কুশিয়ারা নদীর খেয়াঘাটে দুর্গাদেবীকে বিসর্জন দেওয়া হয়।

উপজেলার নলজুর ও বরাঙ্গ নদীসহ বিভিন্ন নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা হয়।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জেলার শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat