ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-১০-০২
  • ৩৪৪৫৪৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ মাসে বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে জার্মানীর কোচ জুলিয়ান নাগলেসম্যান ২৪ সদস্যের দলে ছয়টি পরিবর্তণ এনেছেন। এবারের দলে স্ট্রাইকার নিকলাস ফুয়েলক্রুগকে বাদ দিয়ে তিনি ডেকেছেন সেন্টার-ব্যাক নিকো শ্লোটারবেককে।

গত মাসে আন্তর্জাতিক ম্যাচে মোটেই ভাল করেনি জার্মানী। হাঁটুর ইনজুরির কারনে ছয়মাস বরুসিয়া ডর্টমুন্ডের দল থেকে বাইরে ছিলেন শ্লোটারবেক। নাগলেসম্যান জানিয়েছেন এই সেন্টার-ব্যাকের অবশ্যই জাতীয় দলে খেলার যোগ্যতা আছে।

এইনট্র্যাখ ফ্র্যাংকফুর্টের ডিফেন্ডার ন্যাথানিয়েল ব্রাউন প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন। এদিকে ফরোয়ার্ড জোনাথন বুরকার্ডট ও মিডফিল্ডার আলেক্সান্দার পাভলোভিচ ও ফেলিক্স এমনেখার সাথে দলে ফিরেছেন রাইট-ব্যাক রিডল বাকু। 

জার্মানীর প্রথম পছন্দের সেন্টার-ব্যাক এন্টোনিও রুডিগার ইনজুরিতে রয়েছেন।

এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে ধুকতে থাকা ওয়েস্ট হ্যামের হয়ে ফুয়েলক্রুগ এখনো পর্যন্ত কোন গোল বা এ্যাসিস্ট করতে পারেননি। 

এবারের দলে বাদ পড়াদের মধ্যে আরো রয়েছেন ফ্র্যাংকফুর্টের নামডি কোলিন্স। সেপ্টেম্বরে স্লোভাকিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ম্যাচটিতে অবশ্য জার্মানী ২-০ গোলে পরাজয় বরণে বাধ্য হয়। 

এক বিবৃতিতে নাগলেসম্যান বলেছেন, ‘দুটি জয় আমাদেরকে সরাসরি বিশ্বকাপের টিকেট দিবে। যদিও দলে বেশ কয়েকজন তারকা অনুপস্থিত আছেন। কিন্তু গতবারের তুলনায় এবারের স্কোয়াড নিয়ে আমরা সন্তুষ্ট।’

আগামী ১০ অক্টোবর লুক্সেমবার্গ ও তিনদিন পর নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানী।

আগামী বছরের বিশ্বাকাপে সরাসরি যেতে হলে জার্মানীকে গ্রুপের শীর্ষ দল হিসেবে বাছাইপর্ব শেষ করতে হবে। স্লোভাকিয়ার বিপক্ষে পরাজয়ের পর নিজেদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই এখন মূল চ্যালেঞ্জ। 

ইনজুরির কারনে রুডিগার, কেই হাভার্টজ, জামাল মুসিয়ালা ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান দলের বাইরে রয়েছেন। 

জার্মানী স্কোয়াড :

গোলরক্ষক : অলিভার বওমান, ফিন ডাহমেন, আলেক্সান্দার নুয়েবেল ডিফেন্ডার : রবার্ট এ্যান্ড্রিচ, ওয়াল্ডেমার এ্যান্টন, রিডল বাকু, ন্যাথানিয়েল ব্রাউন, রবিন কোচ, ডেভিড রওম, নিকো শ্লোটারবেক, জোনাথন টাহ মিডফিল্ডার : করিম আদেইয়েমি, নাদিয়েম আমিরি, সার্জি গ্যানাব্রি, লিও গোয়েতজা, জসুয়া কিমিচ, জেমি লুইয়েলিং, ফেলিক্স এনমেখা, আলেক্সান্দান পাভলোভিচ, এ্যাঞ্জেলো স্টিলার, ফ্লোনিয়ার রিটজ  ফরোয়ার্ড : ম্যাক্সিমিলিয়ান বেয়ার, জোনাথন বুরকার্ডট, নিক ওল্টেমেড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat