ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ২৩৪৫৩৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোবিপ্রবি ও তুরস্কের অস্তিম তেখনিখ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক চুক্তি স্বাক্ষর।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের অস্তিম তেখনিখ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

আজ বুধবার ইরাসমাস প্লাস প্রোগ্রামের আওতায় উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অন্যদিকে অস্তিম তেখনিখ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেক্টর মুরাত ইউলেক।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নোবিপ্রবি এবং তুরস্কের অস্তিম তেখনিখ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তি ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাওয়াকে ত্বরান্বিত করবে। শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে এ ধরনের চুক্তি অত্যন্ত সহায়ক হবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের এক্সেস প্রোগ্রাম যত বেশি হবে শিক্ষার্থীদের লার্নিং সক্ষমতাও ততটাই বাড়বে। নোবিপ্রবিকে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমতালে এগিয়ে নিতে ইউরোপ এবং এশিয়ার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আমরা এ ধরনের চুক্তি সম্পাদন করবো।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুর হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান ও কো-অপারেশন সেন্টারের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী বিনিময়, স্টাফ প্রশিক্ষণ ও টেকনিক্যাল কোলাবরেশনের বিষয়ে সমঝোতা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat