ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ২৩২৩২৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩।
নগরীর বাকলিয়ায় আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। 

বুধবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- মো. সরোয়ার উদ্দিন (৩৫), মো. মারুফ হোসেন প্রকাশ মানিক (৩৩) ও মো. জামাল উদ্দিন (৩৯)। 

মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি তারা। পরে তাদের তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, আটকরা জিজ্ঞাসাবাদের জানিয়েছে, তারা পরস্পর যোগসাজসে বিক্রির জন্য আগ্নেয়াস্ত্রটি হেফাজতে রাখে। তারা আগ্নেয়াস্ত্রটি বিক্রি করার জন্য অপেক্ষা করছিলো বলে জানায়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat