ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ৩৪৫৬৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানায়।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রোববারের ফোনালাপের উপর বিবৃতি দিতে গিয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এই অর্থহীন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তরিক।’ এই ব্যাপারে রাশিয়া ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, রুবিও ‘রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার পরবর্তী পদক্ষেপ এবং এখনই যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তা’ সম্পর্কে লাভরভের সঙ্গে কথা বলেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মরণসভার সাথে মিল রেখে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার আগে এই ফোনালাপ হয়।

রুবিও রোববার বলেন, যুদ্ধ শেষ করার প্রচেষ্টা মূল্যায়নের জন্য এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম দিনইে যুদ্ধটি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রোববার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’-এর সাথে এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘আশাবাদী হওয়ার কারণ আছে, তবে, এর পাশাপাশি বাস্তববাদী হওয়ারও কারণ আছে।’ তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য অগ্রাধিকারের ওপরও মনোনিবেশ করার সিদ্ধান্ত নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat