ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৮
  • ৩৪৪৫৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’-এই প্রতিপাদ্যে আজ সিলেটে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫।

দিবসটি উপলক্ষে সকালে সিলেটের জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

র‌্যালি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান তার বক্তৃতায় বলেন, বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। অর্থনৈতিক বৈষম্যসহ নানা কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। অসমর্থ এইসব মানুষের ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড অন্যতম আশ্রয়স্থল। তিনি বলেন, আইনগত সহায়তা দেওয়া শুধু পেশাগত দায়িত্ব নয়। ধর্মীয়, মানবিক ও নৈতিকতার জায়গা থেকে এটা আমাদের দায়। সিলেটের আইনজীবী পল্লবী রায় বাংলাদেশের লিগ্যাল এইডে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত হওয়ায় তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

সভায় বক্তৃতা করেন, এইড ও শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, বিভাগীয় বিশেষ জজ শাহাদৎ হোসেন প্রামাণিক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছ, চিফ মেট্টোপলিট্রন ম্যাজিস্ট্রেট মো. আবু ওবায়দা, মহানগর দায়রা জজ রাজীব কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও মো. রফিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat