ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ৬৬৫৪৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনা সদর থানায় দায়ের করা প্রতারণা মামলার প্রধান আসামি মো. আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব।
বরগুনা সদর থানায় দায়ের করা প্রতারণা মামলার প্রধান আসামি মো. আব্দুল মান্নান (৪৮) কে ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

মামলার বাদী মো. মুসলেম উদ্দিন অভিযোগ করেন, মান্নানসহ প্রতারক চক্র ভুয়া গ্রেফতারি পরোয়ানা তৈরি করে সাধারণ মানুষকে হয়রানি করত। 

২০১৭ সালে তারা অস্ত্র আইনের ধারা, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির ধারা উল্লেখ করে মুসলেম উদ্দিন ও সাক্ষী আতাহারকে জাল নথির মাধ্যমে গ্রেফতার করিয়ে হাজতে পাঠায়। 

পরে ২০১৮ সালে বিস্ফোরক দ্রব্য আইনের একটি ভুয়া মামলায় মুসলেম উদ্দিনকে আট দিন কারাবন্দি করে। 

অথচ তদন্তে জানা যায়, তিনি উক্ত মামলার কোনো আসামি নন।  ঘটনার পর মুসলেম উদ্দিন প্রতারক চক্রের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করেন।

এ ঘটনার তদন্তে নেমে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামানের নেতৃত্বে আজ ভোরে ত্রিশাল এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat