ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ৪৩৪৪৩৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা কমিটির সভা ।
জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে এ সংক্রান্ত কমিটির সভা আজ সোমবার বিকালে সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং প্রচার কমিটির আহবায়ক কানিজ ফাতিমা। প্রচার কমিটির সদস্য  জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাদ্দাম হোসেন, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মাহমুদ, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোঃ সুমন ভুঁইয়া, জেলা তথ্য অফিসার (উপ-পরিচালক)  মোহাম্মদ আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম সেলিম, প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা রুবেল প্রমুখ সভায় উপস্থিত ছিলেন । 

সভায় জেলা লিগ্যাল এইড অফিসার  সাদ্দাম হোসেন (সিনিয়র সহকারী জজ)  জানান, জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আগামী ২৮ এপ্রিল সকাল সাড়ে আটটায় সিরাজগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি সহ দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়,ওজন মাপা, বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান, আইন সহায়তার ফরম বিতরণ এবং অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি পালন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat