ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ৪৩৫৬৫৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তাঁর স্ত্রী মালবিকা মুনশির নামে থাকা জমি জব্দ ও ব্যাংক হিসাব, শেয়ার ও গাড়ি অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের  আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ  আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

টিপু মুনশির নামে  রাজধানীর উত্তরায় প্লটসহ তিন তলা ভবন ও রংপুরের পীরগাছার থানার ৯১. ৯২ শতাংশ জমি রয়েছে। এছাড়া ১১ ব্যাংক হিসাব, ৯টি শেয়ার ও ২টি গাড়ি অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে। এসব হিসাবে ৮ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৪৪০ টাকা রয়েছে। এর মধ্যে, ১১টি হিসাবে আছে, ২ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকা। ৯টি শেয়ার ও ২ গাড়ি মূল্য দেয়া হয়েছে, ৫ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা।

মালবিকা মুনশির নামে রয়েছে, রাজধানীর গুলশানে একটি জমি, ১টি ব্যাংক হিসাব ও পরিবারের সঞ্চয়পত্রসহ ১০ প্রতিষ্ঠানের ৪ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ১০৩ টাকার শেয়ার।

আবেদনে বলা হয়েছে, আসামি টিপু মুনশি পাবলিক সার্জেন্ট হিসেবে দায়িত্বে থেকে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ, ২৭ হাজার ৬১২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে এবং নিজ নামে ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ১৭ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৬৩৩ টাকা জমা ও ১৪ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকা উত্তোলনসহ মোট ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার অস্বাভাবিক লেনদেন করে মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার স্থানান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০০৪ এর ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat