ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৩৪৫৬৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে সেই ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে বলে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে। 
আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, এনিয়ে দ্বিতীয়বারের মতো হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত না হেনে সৌদি আরবে পড়ল।  
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। তবে এটি মাঝপথে সৌদতে পড়ে। তবে সৌদি আরবের ঠিক কোথায় পড়েছে তা বলা হয়নি।  
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়। তবে ইসরায়েলে এনিয়ে কোনো সাইরেন বাজানো হয়নি। কারণ ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করেনি।
এদিকে এই ঘটনায় সৌদি বা হুতি কোনো মন্তব্য করেননি। তবে হুতির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat