ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৪-০৯
  • ৪৫৬৫৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে বাংলা নববর্ষ-১৪৩২ উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বুধবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলা নববর্ষ উদযাপনের কর্মসূচি ঠিক করা হয়। কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সিলেটের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- ১৪ এপ্রিল সার্কিট হাউজ থেকে সকাল ৮টায় আবশ্যিকভাবে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের পর বৈশাখী শোভাযাত্রা বের হয়ে নাগরী চত্ত্বর, বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও রিকাবিবাজার পয়েন্ট হয়ে শহর প্রদক্ষিণ করে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে শেষ হবে। সকাল ৯টায় ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। 

এছাড়া হস্ত ও বস্ত্র শিল্প মেলা এবং নববর্ষ মেলাসহ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে। 

সভায় জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘বাংলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সব জাতিগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।’

তিনি শোভাযাত্রায় অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানান। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনের বাইরে অতিরিক্ত সামগ্রী বহণ না করার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক।

সিলেট মহানগর পুলিশ(এসএমপি) জানিয়েছে, বৈশাখী অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। পোশাক ও সাদাপোশাকে পুলিশের নিরাপত্তাবেষ্টনি জোরদার করা হবে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (এসবি) আফজল হোসেন  বলেন, ‘আজ জেলা প্রশাসক কার্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে একটি সমন্বয় সভা হয়েছে। সেই সভার দিকনির্দেশনার আলোকে আগামী দু’দিনের মধ্যে এসএমপির সভা অনুষ্ঠিত হবে এবং নববর্ষ উদযাপনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবধরনের নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat