ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ২৩৪৩৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৩১ রানে শেষ ৮ উইকেট পতনে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক জিম্বাবুয়ে। 

গতরাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরেছে জিম্বাবুয়ে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। 

বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ওমাইর ইউসুফ ১৬ রানে আউট হন। 

এরপর আরেক ওপেনার সাইম আইয়ুবকে নিয়ে ৩১ বলে ৩৯ এবং অধিনায়ক সালমান আঘার সাথে ২৮ বলে ৩৪ রানের জুটি গড়েন উসমান খান। 

সাইম ২টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ২৪ এবং ২টি করে চার-ছক্কায় ৩০ বলে ৩৯ রান করে আউট হন উসমান। ১৯ বলে ১৩ রানে থামেন সালমান। এতে ১৫তম ওভারে ১শ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। 

পঞ্চম উইকেটে জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হয়ে ৩৪ বলে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তায়েব তাহির ও ইরফান খান। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ৪টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে অপরাজিত ৩৯ রান করেন তাহির। ৩টি বাউন্ডারিতে ১৫ বলে ২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ইরফান। জিম্বাবুয়ের চার বোলার ১টি করে উইকেট নেন। 

১৬৬ রানের জবাবে ১৮ রানে ২ উইকেট পতনের পর জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান ওপেনার তাদিওয়ানশে মারুমানি ও অধিনায়ক সিকান্দার রাজা। ৩৩ বলে ৫৯ রানের জুটিতে জিম্বাবুয়ের স্কোর ৮.১ ওভারে ২ উইকেটে ৭৭ রানে নিয়ে যান মারুমানি ও রাজা। 

কিন্তু নবম ওভারের দ্বিতীয় বলে মারুমানি রান আউট হবার পর ব্যাটিং ধসে তাসের ঘরের মত ভেঙে পড়ে জিম্বাবুয়ে। ৩১ রানে শেষ ৮ উইকেট পতনে ১৫.৩ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় তারা। শেষ ৭ ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেনি। 

দলের পক্ষে ২৮ বলে ৪টি চারে সর্বোচ্চ ৩৯ রান করেন রাজা। মারুমানির ব্যাট থেকে ৪টি চার ও ১টি ছক্কায় আসে ২০ বলে ৩৩ রান।

বল হাতে পাকিস্তানের আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন তাহির। 

আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat